Connect with us
ফুটবল

আর্জেন্টিনার বার্তায় ‘ধন্যবাদ’ বাংলাদেশ

argentina win world cup
ছবি- গুগল

সারাবিশ্বে আর্জেন্টিনা ফুটবলের আছে কোটি ভক্ত। তবে এ উন্মাদনায় প্রথম সারিতে নাম বাংলাদেশের। তাইতো শিরোপা জয়ের দিনে বিশেষ কৃতজ্ঞতা জানাতে ভুলেনি আর্জেন্টিনা।

দেশটির ফুটবল ফেডারশন নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। আপনাদের সুন্দর সমর্থনের জন্য।’

টুইটার বার্তায় বাংলাদেশের পর ভারত ও পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা।



এদিকে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের ফুটবল প্রেম আপ্লুত করেছে আর্জেন্টাইনদের। এখন বাংলাদেশকে নিয়েও আর্জেন্টিনাতে অনেক মাতামাতি হয়। ক্রিকেটে বাংলাদেশের বিজয়ের খবর প্রচার করে দেশটির সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

অপরদিকে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এ রকম উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে ফিফার দুয়ার পর্যন্ত। ফিফাও বিভিন্ন সময় বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস করার ভিডিও প্রকাশ করে। এবার শিরোপা জয়ের চূড়ান্ত দিনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ধন্যবাদও কুড়িয়ে নিল বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল