Connect with us
ফুটবল

মেয়ে জাইমাকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান

Tarek Zaima
মেয়ে জাইমা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ছবি- পিএমও

স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার রাজধানীর জাতীয় স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে রয়েছেন একমাত্র কন্যা জাইমা রহমানও।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

10 Jersy

তারেক রহমানকে ১০ নম্বর জার্সি উপহার দেন আমিনুল হক।

স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে। সকালে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে ইয়ুথ টিম। এরপর নারীদের দুই দলে ভাগ করে লাল ও সবুজ দলের ম্যাচ অনুষ্ঠিত হয়।



Tarek Rahman

সাবেক ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান

এরপর বিকালে সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচের উদ্বোধন করেন তারেক রহমান।

Tarek BFF

জাতীয় স্টেডিয়ামে তারেক রহমানকে স্বাগত জানায় বাফুফে।

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল