Connect with us
ক্রিকেট

ইসলামিক স্কলার বেলাল মাদানীর সাথে ছবি তুললেন তানজিম সাকিব

Sakib belal
ইসলামিক স্কলার বেলাল মাদানীর সাথে তানজিম সাকিবের ছবি। ফেসবুক থেকে নেওয়া

জাতীয় দলের আপাতত কোনো খেলা নেই। টেস্ট দল গেছে শ্রীলঙ্কা সফরে। আর জাতীয় দলের তরুণ পেসার তানজিম সাকিব আছেন বিশ্রামে। নিজ এলাকায় অবস্থান করা এই টাইগার পেসারের দেখা মিললো ইসলামিক স্কলার শাইখ সাইফউদ্দিন বেলাল মাদানীর সাথে।

শুক্রবার (১৩ জুন) জুমার নামাজের পর পাঞ্জাবি-টুপি পরা অবস্থায় ওই ইসলামিক স্কলারের সাথে ছবি তুলেছেন সাকিব। পরে সেটা নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্টও করেছেন তিনি।



শাইখ সাইফউদ্দিন বেলাল মাদানী মূলত ইসলামিক রিসার্চ এন্ড দাওয়াহ সেন্টার (IRDC) এর পরিচালক এবং পিস টিভি বাংলার স্পিকারও ছিলেন। বর্তমান তিনি সিলেটের আত-তাক্বওয়া মসজিদের খতিব।


আরও পড়ুন:

» সাফল্য পেতে অধিনায়ক মিরাজকে সাকিবের টিপস

» ১৯ ছক্কার ইনিংসে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার


ওই মসজিদেই নামাজ আদায় করেন সাকিব। সেখানে নামাজ শেষে ছবি তোলেন এই তরুণ পেসার। সেই ছবিটা ভক্তরা লুফে নিয়েছেন। রিয়্যাক্ট জানানোর পাশাপাশি ইতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। প্রশংসায় ভাসিয়েছেন দুজনকেই।

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট