Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন তানজিদ

Tanzid scores the first century of his international career.
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম। ছবি- বিসিবি

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে দিয়ে জাতীয় দলের জার্সিতে যাত্রা শুরুর প্রায় আড়াই বছর পর প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। আজ (রোববার) পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শতকের দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে ভঙ্গিমায় খেলতে থাকেন এই ওপেনার। ৪৭ বলেই পৌঁছে যান ফিফটিতে। ফিফটি হাকিয়ে রান তোলার গতি আরও বাড়িয়ে দেন তামিম। তবে সত্তরের ঘরে পৌঁছানোর পর কিছুটা রক্ষনাত্মক ভঙ্গিমায় খেলেন তিনি। ফলে শেষদিকের রানগুলো কিছুটা ধীরগতিতে আসে।

ব্যক্তিগত ৯৪ রানে পৌঁছানোর পর আর দেরি করেননি তানজিদ। সালমান আগাকে ছক্কা মেরে শতরানে পৌঁছান এই তারকা। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬ চারে শতক পূর্ণ হয় এই বাঁহাতি ওপেনারের।



বিস্তারিত আসছে…

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট