
টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। দাপটের সাথে খেলেই জয় পেয়েছে টাইগাররা। টানা পাঁচ দিনই ধারাবাহিক পার্ফম করেছে স্বাগতিকরা।
সিলেটে হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে দলে দুইটি পরিবর্তন আসছে। লাল বলের ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের, এছাড়া ইবাদত হোসেনের বদলে একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৩ সালে আগস্টে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। পরের বছর মে’তে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। দুই ফরম্যাটে দেশের হয়ে ৮১ ম্যাচ খেলেছেন তানজিদ। তবে এখনো সাদা পোশাকে মাঠে নামেননি এই বাঁহাতি ব্যাটার। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। সবঠিক থাকলে পাকিস্থানের বিপক্ষে টেস্টে অভিষেক হতে চলেছে তার।
দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৬/এনডি




















