Connect with us
ক্রিকেট

সাকিবদের বিদায় করে স্ত্রীকে দেওয়া কথা রাখলেন তামিম

Tamim Iqbal and his wife
তামিম এবং তার স্ত্রী আয়েশা। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে দর্শকদের আগ্রহের বিশাল অংশ জুড়ে ছিল সাকিব-তামিম দ্বৈরথ। জাতীয় দলে দীর্ঘ সময় একসঙ্গে না খেললেও তাদের দুজনকে মুখোমুখি করেছে বাংলাদেশের অন্যতম সেরা এই ফ্রাঞ্চাইজি লিগটা। তবে শেষ মহারণে গেল রাতে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

গতকাল বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার লড়াই চলে বরিশাল ও রংপুরের মাঝে। দুই দলে সাকিব-তামিমের নাম জড়িয়ে থাকায় ম্যাচটি দর্শকদের কাছে পেয়েছিল ভিন্ন মাত্রা। সেই রোমাঞ্চকর ম্যাচে শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় পড়লেও শামিম পাটোয়ারির ব্যাটিং ঝড়ে লড়াইয়ের পুজি পেয়েছিল রংপুর। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় তামিমের বরিশাল।

সাকিবদের হারিয়ে বরিশালের ফাইনালে ওঠার পর নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তামিমের স্ত্রী আয়েশা। তিনি নিজের আনন্দ প্রকাশ করেন তামিম ইকবাল নিজের কথা রাখায়। তিনি পোস্টে লিখেছেন, ‘তুমি বলেছিলে, আমরা ফাইনালে খেলবো। তখনো টুর্নামেন্ট শুরুই হয়নি। তুমি তোমার কথা রেখেছো। দারুণ টিম পারফরম্যান্স। আলহামদুলিল্লাহ।’



তামিম নিজেও খুশি হবেন স্ত্রীকে দেওয়া কথা রাখতে পারায়। এদিকে ম্যাচ জয়ের পর তামিম ইকবাল নিজেও ফেসবুকে পোস্ট করেছেন। দলের জয় উদযাপনের ছবি আপলোড দিয়ে তিনি লিখেন, ‘মনুরা কেমন আছো?’ আগামী ১ মার্চ ফাইনালে তামিমদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২১ বিপিএলেও ফাইনালে খেলেছিল এই দুই দল।

আরও পড়ুন: আমি কি টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি, মুশফিকের প্রশ্ন

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট