Connect with us
ক্রিকেট

সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে

সূর্যকুমার যাদব। ছবি - সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি দলের অভিনায়ক সূর্যকুমার যাদবকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিসিসিআইয়ের একটি সূত্রে জানা গেছে, নির্বাচক কমিটি নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারকে বিবেচনায় নিয়েছে।

আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের হয়ে তার নেতৃত্বে মুগ্ধ বোর্ডের কর্মকর্তারা।

আইপিএল শেষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে ভারত। এই সফরের আগে টি-টোয়েন্টি দলে তরুনদের সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। শেষ মুহূর্তে সিদ্ধান্তে কোনো পরিবর্তন না হলে, নতুন অধিনায়জকের দৌড়ে শ্রেয়াসই সবচেয়ে এগিয়ে আছেন।



কিছু দিন আছে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল,অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচক কমিটি ব্যাট হাতে সূর্যকুমারের ফর্মহীনতার কারণে ‘ধৈর্য হারিয়ে ফেলেছে’।

অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার দলে সুযোগ পাবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১০ ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছিল, বিসিসিআই এবং টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সূর্যকুমার বেশ কিছুদিন ধরে কব্জির সমস্যায় ভুগছেন এবং ব্যথা ও অস্বস্তি নিয়েই খেলে যাচ্ছেন। অন্যদিকে শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসকে তাদের প্রথম সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় এনে দিয়েছেন এবং নয় ইনিংসে ৩৩৩ রানও করেছেন।

যদিও ভারতের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে সূর্যকুমার এখনও একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেননি। পাশাপাশি ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপ শিরোপাও এসেছে নেতৃত্বেই।

অন্যদিকে শ্রেয়াস দুই বছরেরও বেশি সময় ধরে কোনো টি-টোয়েন্টি খেলেননি। তাকে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল।

ক্রিফোস্পোর্টস/৯মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট