Connect with us
ক্রিকেট

দিল্লির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন স্টার্ক

মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হয়ে গেলেও শুরু থেকেই মাঠে দেখা যাবে না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে। দিল্লি দলের হয়ে খেলার কথা থাকলেও কাঁধ ও কনুইয়ের চোটের কারণে আপাতত দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

স্টার্কের দলে যোগ দিতে দেরি হওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ও ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানিয়েছেন, এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম চলাকালে চোটের প্রকৃতি সম্পর্কে তিনি পুরোপুরি বুঝতে পারেননি। পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হলে চিকিৎসা ও বিশ্রামের দিকে মনোযোগ দিতে হয়। এদিকে কিছু ব্যক্তি তার শারীরিক অবস্থা নিয়ে ভিত্তিহীন মন্তব্য করছেন এবং ভুল তথ্য ছড়াচ্ছেন বলেও উল্লেখ করেন স্টার্ক।



দলের শুরুতে সঙ্গে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তার এই অনুপস্থিতি দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে, বিষয়টি তিনি বুঝতে পারছেন। এজন্য দলের সদস্য ও সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

স্টার্ক আরও জানান, তিনি নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রয়োজনীয় সব কিছুই করছেন। পুরোপুরি ফিট হলেই দিল্লির হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন এই অভিজ্ঞ পেসার।

এদিকে আইপিএলের এবারের পর্দা উঠেছে গতকাল। আইপিএলের এবারের আসরে নেই কোনো বাংলাদেশি। এবারের আসরের উদ্বোধনের প্রথম দিনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই হায়দরাবাদকে ৬ উইকে হারিয়েছে বেঙ্গালুরুর। বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন বিরাট কোহলি। আজ দ্বিতীয় দিনে মুম্বাইয়ের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাই স্টেডিয়ামে।

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট