Connect with us
ফুটবল

শিরোপা জেতানো নারী ফুটবলারের মরদেহ মিলল নিজ ঘরে

Women Footballer
থালিয়া শাভেরিয়া নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির জুনিয়র দলে খেলতেন। ছবি- গুগল

ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের বাড়িতে নিজের ঘর থেকে নারী ফুটবলারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই ফুটবলারের নাম থালিয়া শাভেরিয়া। নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির জুনিয়র দলের ডিফেন্সে খেলতেন ওই তরুণী।

ওই দলের হয়ে প্রথম কনফারেন্স শিরোপা জেতাতে সাহায্য করেন তরুণ এই ডিফেন্ডার। দ্য সান জানিয়েছে, গত সোমবার (১০ জুলাই) ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে শ্রদ্ধা জানাচ্ছে অগণিত মানুষ

শাভেরিয়ার সতীর্থরা জানান, আমাদের দলকে প্রথম কনফারেন্স শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখে শাভেরিয়া। আগামীতে অ্যাগিস দলের হয়ে খেলার কথা ছিল তার।



এদিকে লাস ক্রুসেস পুলিশ বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে মৃত্যু সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না। স্বাভাবিক মৃত্যু হয়েছে শাভেরিয়ার।

নিউ মেক্সেকো স্টেটের অ্যাথলেটিক ডিরেক্টর মারিও মোক্কিয়া জানান, এই রাজ্যের এক উদীয়মান তরুণী ফুটবলার হারালাম। এমন একজনের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিলের মেয়েরা

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৩/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল