Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, ২ বছর পর ফিরলেন এবাদত

Sri Lanka series squad announced, Ebadot returns after 2 years
দুই বছর পর টেস্ট দলে ফিরলেন এবাদত। ছবি- সংগৃহীত

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। আজ বুধবার (৪ জুন) আসন্ন এই সিরিজের দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা করে নিয়েছেন এবাদত হোসেন।

ইনজুরি কাটিয়ে এই প্রথম জাতীয় দলে ফিরলেন এবাদত। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন তিনি। এতে দীর্ঘ ১৬ মাস মাঠের বাইরে কাটাতে হয় তাকে। গত বছরের শেষদিকে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বাইশ গজে ফেরেন এই পেসার। এরপর জাতীয় দলে সুযোগ না মিললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ পাচ্ছেন এই পেসার।

জাতীয় দলের জার্সিতে এবাদত শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন এই পেসার।




আরও পড়ুন :

» ভুটানকে সহজেই হারিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সারল বাংলাদেশ

» প্রথমবারের মতো আইপিএল জিতে কত টাকা পেল আরসিবি?


এবাদত ফিরলেও টেস্টে স্কোয়াডে রাখা হয়নি তাসকিন আহমেদকে। ইনজুরির কারণে গত জিম্বাবুয়ে সিরিজেও খেলতে পারেননি তিনি। তবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। তবে টেস্ট খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন এই পেসার। তাই সাদা বলের সিরিজে দেখা যেতে পারে তাকে।

আগামী ১৭ জুন গল টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। এরপর ২৫ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর ২,৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে এবং ১০,১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

ক্রিফোস্পোর্টস/৪জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট