Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়াকে অপেক্ষায় রেখে সুপার এইটে শ্রীলঙ্কা

Sri Lanka vs Australia
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার পাল্লেকেলের ২২ গজে যেন শুধুই পাথুম নিসাঙ্কা বন্দনা। লঙ্কান এই ক্রিকেটারের টর্নেডো ইনিংসে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রেলিয়া।

এদিকে টানা দুই হারে বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার পথটা আরও কঠিন করে ফেলল মিচেল মার্শের দল। অপরদিকে ৮ উইকেটের দাপুটে জয়ে সুপার এইট নিশ্চিত করেছে দাসুন শনাকার শ্রীলঙ্কা।

সোমবার ঘরের মাঠে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে (৩) হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। এরপর সবাইকে অবাক করে শুরু হয় নিসাঙ্কা ম্যাজিক। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে এটাই শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।



ম্যাচে অস্ট্রেলিয়ার কোনো বোলারকেই থিতু হতে দেননি নিসাঙ্কা। ৫২ বলে ১০০ রানের এক অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। ১০টি চার এবং ৫টি ছক্কায় সাজানো এই ইনিংসে জ্যাম্পা-স্টোইনিসদের পাড়ার বোলারে পরিণত করেন এই ওপেনার। ম্যাচে তাকে যোগ্য সঙ্গ দেন কুশল মেন্ডিস, যিনি ৩৮ বলে করেন ৫১ রান। শেষদিকে পবন রত্নায়েকের ১৫ বলে ২৮ রানের ক্যামিও জয়কে আরও সহজ করেছে।

জিম্বাবুয়ের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে এখন খাদের কিনারায় অজিরা। সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে এখন তাদের তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের ফলের দিকে।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট