Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা

Sri Lanka announces ODI squad against Bangladesh
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফরের মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্টের পর এবার শেষের পথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। লাল বলের এই সিরিজ শেষে সাদা বলের সিরিজে মাঠে নামবে দুই দল। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। আসন্ন এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

শুক্রবার (২৭ জুন) ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই দলে নতুন মুখ মিলান রত্নায়েকে। বাংলাদেশ সিরিজ দিয়ে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় এই অলরাউন্ডার। লঙ্কানদের সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ। তাদের জায়গায় ডাক পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।

এই সিরিজে বরাবরের মতোই নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। এছাড়া পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিসদের নিয়ে সাজানো লঙ্কানদের ব্যাটিং। বোলিংয়ে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দোর মতো তারকারা।




আরও পড়ুন:

» তাইজুলের ১৭তম ফাইফার, উচ্ছ্বসিত তামিম ইকবালও

» কলম্বোতে ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ


আগামী ২ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। কলম্বোর আর.পেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৫ জুলাই একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পাল্লেকেলেতে পাড়ি জমাবে দুই দল। ৮ জুলাই সেখানেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে ওয়ানডে সিরিজ খেলতে আজ (শুক্রবার) দুপুরে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই বহরে ছিলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবসহ বাকি সদস্যরা।

শ্রীলঙ্কা ওয়ানডে দল :

চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

বাংলাদেশ ওয়ানডে দল :

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট