Connect with us
ক্রিকেট

সাবেক ক্রিকেটারদের সম্মানে মিরপুর গ্যালারিতে তৈরি হবে বিশেষ লাউঞ্জ

বিসিবি প্রধান তামিম। ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে সাবেক জাতীয় ক্রিকেটারদের জন্য বিশেষ একটি লাউঞ্জ তৈরির কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন উদ্যোগে এই জায়গাটি শুধু সাবেক ক্রিকেটারদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।

বোর্ডের অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম পরিদর্শনের সময় বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, যারা একসময় দেশের হয়ে খেলেছেন, তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা থাকা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এই লাউঞ্জ তৈরি করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী গ্যালারির কিছু আসন সরিয়ে সেখানে আধুনিক একটি বিশ্রামাগার তৈরি করা হবে। পাশাপাশি থাকবে সুন্দরভাবে সাজানো ব্যালকনি, যেখানে বসে সাবেক ক্রিকেটাররা খেলা উপভোগ করতে পারবেন। এখানে চা ও কফি খাওয়ার ব্যবস্থাও থাকবে।



লাউঞ্জে একসঙ্গে প্রায় আড়াইশ থেকে তিনশ জন বসতে পারবেন। একই সঙ্গে সাবেক ক্রিকেটারদের সংগঠনের একটি অফিসও থাকবে এই জায়গায়।

এই লাউঞ্জে শুধু সাবেক জাতীয় ক্রিকেটাররাই প্রবেশ করতে পারবেন। প্রবেশের জন্য তাদের জন্য বিশেষ পরিচয়পত্রের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

তামিম ইকবাল জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাবেক ক্রিকেটারদের সম্মান জানানো এবং তাদের জন্য একটি নির্দিষ্ট মিলনস্থল তৈরি করা। তিনি বলেন, যারা দেশের জন্য খেলেছেন, তাদের অবদান স্মরণে রাখাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এছাড়া ভবিষ্যতে স্টেডিয়ামের বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও সংগঠকদের নামে নামকরণের পরিকল্পনাও রয়েছে। তবে কারা এই সম্মান পাবেন, তা নির্ধারণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান তিনি।

তামিম আরও বলেন, ক্রিকেটারদের অবদান শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা ঠিক নয়। যাদের সময় দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। এই প্রকল্পটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৫মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট