Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

South Africa wins series by defeating New Zealand at home
নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি- গেটি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাটিতে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ (বুধবার) সিরিজনির্ধারণী পঞ্চম ম্যাচে স্বাগতিকদের ৩৩ রানে হারিয়েছে প্রোটিয়ারা। তাতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়েছে সফরকারীদের।

দাপুটে এক জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারায় তারা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় কিউইরা। ৬৮ রানের বিশাল জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক দলটি।

পরের ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখে নিউজিল্যান্ড। ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজে লিড নেয় তারা। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ১৯ রানে হারিয়ে সিরিজে ২-২ সমতা ফেরায় কেশভ মহারাজের দল। যার ফলে সিরিজ নির্ধারণের জন্য দু’দলই তাকিয়ে ছিল শেষ ম্যাচের দিকে।



আজ ক্রাইস্টচার্চের হাগলে ওভালে সিরিজনির্ধারণী শেষ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে কনর এস্টারহুইজেনের ৩৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৮৭ রানের বিশাল লক্ষ্য দাড় করায় প্রোটিয়ারা। এছাড়া দলের পক্ষে রুবিন হারমান ৩৯, উইয়ান মুল্ডার ৩১ এবং ডায়ান ফরেস্টার ২১ রান করেন।

Connor Esterhuizen

কনর এস্টারহুইজেনের ৩৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ছবি- গেটি

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন বেভন জন জ্যাকবস। এছাড়া টিম রবিনসন ২৫, জিমি নিশাম ২৪ এবং ডেইন ক্লিভার ২২ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ২টি উইকেট শিকার করেন জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুল্ডার ও ওটনেইল বার্টম্যান। একটি উইকেট নেন মহারাজ। এর আগে নিউজিল্যান্ডের পক্ষে বেন সিয়ারস ২টি এবং জ্যাক ফোকস ও জস ক্লার্কসন একটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ১৮৭/৪ (২০ ওভার)
নিউজিল্যান্ড : ১৫৪/৮ (২০ ওভার)
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট