Connect with us
অন্যান্য

সৌরভ গাঙ্গুলীর বায়োপিক, শুরুর আগেই বড় ধাক্কা!

sourav ganguly biopic
সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী ভিত্তিক সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও- এ খবর সবারই জানা। তবে সিনেমার কাজ শুরুর আগেই বিতর্কের জালে জড়াল এই প্রকল্প। যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ।

ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, সৌরভের বায়োপিক থেকে প্রতীক শাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে- যা রীতিমতো নাড়া ফেলেছে বিনোদন জগতকে।

‘হোমবাউন্ড’ ছবির চিত্রগ্রাহক প্রতীক শাহ সাম্প্রতিক সময়ে সৌরভের বায়োপিকের প্রি-প্রোডাকশনের কাজে যুক্ত ছিলেন। তিনি লন্ডনে লোকেশন রেকি করে দেশে ফিরতেই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরিচালক অভিনব সিং সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে প্রতীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন।়




আরও পড়ুন

» ফাইনালে দুইশ ছুঁতে পারল না বেঙ্গালুরু, পাঞ্জাবের সামনে সহজ লক্ষ্য

» কাল ভুটানের মুখোমুখি বাংলাদেশ, খেলবেন হামজা-ফাহামিদুলরা?


অভিনব সিং দাবি করেছেন, তার কাছে প্রতীকের বিরুদ্ধে একাধিক নারীর সাক্ষ্য রয়েছে। এমনকি, চার বছর আগেও এক তরুণী চিত্রগ্রাহক অভিযোগ করেছিলেন, প্রতীক তার কাছে আপত্তিকরভাবে নগ্ন ছবি চেয়েছিলেন। সেই সময়েও চাঞ্চল্য ছড়িয়েছিল।

এদিকে ইতোমধ্যে বায়োপিকের জন্য নতুন সিনেমাটোগ্রাফার খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। ছবিতে সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in অন্যান্য