Connect with us
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়লেন স্মিথ

Steve Smith test fifty
স্টিভ স্মিথের ফিফটি। ছবি- ক্রিকইনফো

গতকাল থেকে ইংল্যান্ডের লর্ডসে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ম্যাচের শুরু থেকেই দেখা যাচ্ছে বোলারদের দাপট। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২১২ রানই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এমন ম্যাচেও অজিদের হয়ে নতুন এক ইতিহাস গড়েছেন স্টিভ স্মিথ।

এদিন দলের বাজে সময়ে চতুর্থ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। বিষয়টি দেখতে বেশ মামুলি হলেও এখানেই গড়েছেন নতুন এক রেকর্ড। এদিন ইংল্যান্ডের মাটিতে নিজের ১৮তম অর্ধশতক তুলে নিয়েছেন স্মিথ। বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এটি সর্বাধিক পঞ্চাশোর্ধ রান করার রেকর্ড।

এতদিন এই রেকর্ডটি যৌথভাবে ছিল অ্যালান বর্ডার এবং ভিভ রিচার্ডসের নামের পাশে। তারা দুজনেই ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ১৭ বার। এবার এই দুই কিংবদন্তিকে পেছনে ফেলে সেই তালিকার শীর্ষে উঠে এসেছেন অজি তারকা স্টিভ স্মিথ।




আরও পড়ুন:

» তিনবার সমতায় ফিরেও আর্জেন্টিনার কাছে হারল ভারত

» ভুটানের লিগে ফের হ্যাটট্রিক করলেন দুই বাংলাদেশি ফুটবলার


 

উল্লেখ্য, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেন হয়ে উঠেছে বোলারদের জন্য স্বর্গরাজ্য। প্রথম ইনিংসে প্রোটিয়া বোলারদের তোপের মুখে দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যাওয়ার পর একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে দক্ষিণ আফ্রিকাও। দিনের শেষ সেশনে মাত্র ৪৩ রান তুলতেই তারা হারায় তাদের মূল্যবান ৪ উইকেট।

ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট