ছক্কা নাঈমের নতুন রেকর্ড
ঘরোয়া ক্রিকেটের বিশ্বস্ত নাম ছক্কা নাঈম। এবার যেন চুপিসারেই করে ফেললেন আরও একটি রেকর্ড। প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩তম শতক হাঁকালেন তিনি। এতে করে ছাপিয়ে গেছেন তুষার ইমরানের করা ৩২ সেঞ্চুরির রেকর্ড। এই কীর্তি গড়তে নাঈম খেলছেন ১৭০ ইনিংস।
এক সময় বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছিল নাঈম ইসলাম। ২০০৯ সালে দেশের (ঘরোয়া) ক্রিকেটে প্রথম এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়েছিলেন নাঈম ইসলাম। সেবছরই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান তিনি। এভাবেই তার নাম হয়ে উঠেছিল ছক্কা নাঈম। পরে টিম কম্বিনেশনের নামে ধীরে ধীরে জাতীয় দল থেকে ছিটকে যান তিনি।
তবে নিয়মিত ঘরোয়া আসরে খেলে যাচ্ছেন নাঈম। গতকাল (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরি করার এই অনবদ্য কীর্তি গড়েন তিনি। এর আগে যে রেকর্ডটি ছিল তুষার ইমরানের। তিনি ঘরোয়া ক্রিকেটে ৩২টি সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৮২ ইনিংস।
ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড গড়লেও সর্বাধিক রানের হিসেবে তুষার ইমরান এখনো রয়েছেন সবার উপরে। সদ্য কোচিংয়ে নাম লেখানো এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রান করেছেন ১১ হাজার ৯৭২। সেই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন নাঈম ইসলাম। তিনি করেছেন ১০ হাজার ৪৮৬ রান।
আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ, সঙ্গে নতুন ম্যানেজারও
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এসএফ/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...