Connect with us
ক্রিকেট

বড় জয়ে শীর্ষ দুইয়ে জায়গা পাকা করল শরিফুল-রানাদের পেশোয়ার

Shoriful and Rana’s Peshawar secure a top-two finish with a big win
কোয়েটা গ্লাডিয়েটর্সকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। ছবি- পিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রীতিমতো উড়ছে নাহিদ রানা-শরিফুল ইসলামদের দল পেশোয়ার জালমি। এক ম্যাচ আগেই কোয়েটা গ্লাডিয়েটর্সকে হারিয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি। এবার দ্বিতীয় দেখায়ও কোয়েটাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা পাকা করেছে ২০২৬ আসরে এখনও হারের স্বাদ না পাওয়া পেশোয়ার। 

রোববার (১৯ এপ্রিল) বাবর আজমের সেঞ্চুরিতে রাজকীয় এক জয় তুলে নিয়েছে পেশোয়ার। কোয়েটা গ্লাডিয়েটর্সকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। তাতে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। লিগ পর্বের বাকি দুই ম্যাচে হেরে গেলেও শীর্ষ দুইয়ের মধ্যেই থাকবে বাবর-রানারা।

এদিন করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাবর ও কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৫৫ রানের বিশাল পুঁজি পায় পেশোয়ার। ৫২ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাবর। অন্যদিকে কুশল আশির ঘরের গিয়ে আউট হয়ে যান। ৪৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন এই লঙ্কান তারকা।



Babar Azam celebrates his century

সেঞ্চুরির পর বাবরের উদযাপন। ছবি- পেশোয়ার জালমি

ওপেনিংয়ে নামা মোহাম্মদ হ্যারিস ৬ বলে ১৬ রান করে ফিরে যান্ম এছাড়া শেষদিকে ফারহান ইউসুফ ৮ বলে ১৯ এবং অ্যারন হার্ডি ১০ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও খেলেন। কোয়েটার হয়ে একটি করে উইকেট নেন আলজারি জোসেফ, আবরার আহমেদ ও উসমান তারিক।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ১৩৭ রানেই গুটিয়ে যায় কোয়েটা গ্লাডিয়েটর্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৩৪ রান করেন বেভন-জন জ্যাকবস। এছাড়া সামিউল হুসেইন ২১, দীনেশ চান্দিমাল ১৯, আলজারি জোসেফ ১৯ এবং সৌদ শাকিল ১২ রান করেন।

পেশোয়ারের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ বাসিত। আলি রাজা ৩.১ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া অ্যারন হার্ডি ২টি এবং সুফিয়ান মুকিম ও মাইকেল ব্রেসওয়েল একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :

পেশোয়ার জালমি : ২৫৫/৩ (২০ ওভার)

কোয়েটা গ্লাডিয়েটর্স : ১৩৭/১০ ( ১৮.১ ওভার)

ফলাফল : পেশোয়ার জালমি ১১৮ রানে জয়ী

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ থাকায় পিএসএলের মাঝপথে দেশে ফিরেছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বিসিবির অনুমতি পেলে ওয়ানডে সিরিজ শেষে প্লে-অফের ম্যাচ খেলতে ফের পাকিস্তানে যাবেন এই দুই তারকা।

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট