Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে জয়সূচক ইনিংস খেলে সুখবর পেলেন শারমিন

Sharmin receives good news after playing a match-winning innings against Sri Lanka.
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা। ছবি- গেটি

গতকাল (সোমবার) মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজ। রাজশাহীতে প্রথম ওয়ানডেতে লঙ্কানকের ৩ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। স্বাগতিকদের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। তাতে আইসিসি থেকে বড় সুখবরও পেলেন এই ব্যাটার।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নারীদের হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে ব্যাটারদের তালিকায় বড় উন্নতি করেছেন শারমিন।

ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন শারমিন। তার রেটিং পয়েন্ট ৫৮২। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং। এমনকি ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের তালিকায় সেরা অবস্থানে আছেন শারমিন।



গতকাল প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২০৬ রানের টার্গেট ৯ বল ও উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। এই ম্যাচে ৮৬ রানের জয়সূচক ইনিংস খেলেন শারমিন। ১২৭ বলে ১৩ চারের মারে ইনিংসটি সাজান এই ব্যাটার।

এদিকে শারমিনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন সোবহানা মোস্তারি। ৮ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটার। তার রেটিং পয়েন্ট ৪৪৯। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছিল সোবহানার ব্যাট থেকেই। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার আগে ৫৬ বলে ৬ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন তিনি।

তবে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির। একধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। একধাপ পিছিয়েছেন ফারজানা হক। ৪৭ নম্বরে নেমে গেছেন এই ব্যাটার। যদিও প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন না তিনি। এছাড়া ঋতু মনি ৮ ধাপ পিছিয়ে ৯১ নম্বরে নেমে গেছেন।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন মারুফা আক্তার। ৯ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন এই পেসার। একধাপ এগিয়েছেন নাহিদা আক্তার। ১৩তম স্থানে উঠে এসেছেন এই স্পিনার। বাংলাদেশি বোলারদের মধ্যে এটাই সেরা অবস্থান। এছাড়া রাবেয়া খান একধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন।

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট