
পাকিস্তান সিরিজের আগেই টেস্ট খেলা প্লেয়ারদের চ্যালেঞ্জের কথা তুলে ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ মিরপুরে পাকিস্তানকে হারিয়ে আবারো টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটারদের আলাদা সুযোগ_সুবিধার কথা তুলে ধরেছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেস্ট খেলা ক্রিকেটারদের আরও বেশি মূল্যায়নের বিষয়ে জোর দিয়ে শান্ত বলেন, ‘বোর্ডের কাছে চাওয়া, পেসারদের আরও ভালোভাবে মেইনটেইন করা… আরেকটু নজর রাখা। যারা শুধু টেস্ট খেলে তাদের কীভাবে আরও সুযোগ, আরও গুরুত্ব দেওয়া যায়। তারা এই দলের বড় জায়গা জুড়ে আছে।’
‘আমরা ওয়ানডে টি-টোয়েন্টি নিয়ে অনেক কথা বলি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। টেস্টের কথা সবাই ভুলে যায়। বোর্ডের এখানে দায়িত্ব আছে তাদের আরও গুরুত্ব দেওয়ার।’
আরও পড়ুন:
ক্রিফোস্পোর্টস/১২মে২৬/এনডি



















