Connect with us
ক্রিকেট

মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক শান্ত

Shanto surpasses Mushfiq to become Bangladesh’s most successful Test captain.
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক কে? পাকিস্তান সিরিজের আগে এমন প্রশ্ন করা হলে সবার আগে মুশফিকুর রহিমের নামটাই আসতো। কেননা এতদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক তিনিই ছিলেন। তবে পাকিস্তান সিরিজ দিয়ে মুশফিকের সেই রেকর্ড ভেঙে দিলেন নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই বছর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েই মুশফিকের সেই কীর্তি ছাড়িয়ে গেছেন এই তারকা ব্যাটার। 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ তে জিতেছে বাংলাদেশ। শান্তর নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এর আগে ২০২৪ সালে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল শান্তর দল। এবার সেই শান্তর নেতৃত্বেই আগের সিরিজের পুনরাবৃত্তি ঘটালো টাইগারা।

বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে ৭টি টেস্ট জিতেছেন মুশফিক। পাকিস্তান সিরিজের আগে ৬ জয় নিয়ে দুইয়ে ছিলেন শান্ত। এরপর মিরপুর টেস্ট জয়ের মধ্য দিয়ে মুশফিকের কীর্তি ছুঁয়ে ফেলেন তিনি। এবার সিলেট টেস্টে পাকিস্তানকে হারিয়ে মুশকফিকের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে গেছেন শান্ত।



তবে অধিনায়ক হিসেবে মুশকফিকের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েই তার জয়ের রেকর্ড ছাড়িয়ে গেছেন শান্ত। তার নেতৃত্বে ১৮টি ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। আর এক ম্যাচ ড্র হয়েছে এবং বাকি ৯টি ম্যাচে হেরেছে টাইগাররা। অন্যদিকে মুশফিক ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টি জয় এনে দিয়েছেন। বিপরীতে ১৮টি ম্যাচে হেরেছে বাংলাদেশ এবং বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশকে অন্তত ১০ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে শতকরা জয়ের হারেও শীর্ষে শান্ত। তার নেতৃত্বে ৪৪.৪৪ শতাংশ ম্যাচ জিতেছে বাংলাদেশ। অন্যদিকে এই তালিকায় দুইয়ে আছেন সাকিব। তার নেতৃত্বে ১৯ ম্যাচে ৪টি জয় পেয়েছে বাংলাদেশ। তার শতকরা জয়ের হার ২১.০৫ শতাংশ। আর তিনে আছেন মুশফিকুর রহিম। তার জয়ের হার ২০.৫৮ শতাংশ।

এছাড়া তালিকার চারে আছেব মুমিনুল হক। তার নেতৃত্বে ১৭ ম্যাচে ৩টি জয় পেয়েছে বাংলাদেশ। তার সফলতার হার ১৭.৬৪ শতাংশ। এছাড়া হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে একটি করে জয় এসেছে।

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট