Connect with us
ক্রিকেট

সাফল্য পেতে অধিনায়ক মিরাজকে সাকিবের টিপস

Shakib Al Hasan and Mehidy Hasan Miraz
সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। ছবি- সংগৃহীত

লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। হয়েছিলেন বোলিংয়ে নিষিদ্ধ। রাজনৈতিক কারণে তিনি দেশের বাইরে আছেন দীর্ঘদিন। তবে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কে খোঁজখবর রাখেন নিয়মিতই। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে সাকিব আল হাসান খেলেছেন লাহোর কালান্দার্সে। যেখানে একই দলে তিনি পেয়েছিলেন জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। যিনি হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক। আর এই দায়িত্ব পাওয়ার বিষয়ে আভাস পেয়ে মিরাজকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন সাকিব।

সাকিবের দেয়া পরামর্শের বিষয়ে নিজে জানিয়েছেন মিরাজ। নতুন অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আজ সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি। মিরাজ বলেন, ‘সাকিব ভাই বারবার বলতেন, সবাইকে এক হয়ে খেলতে হবে। দলে যদি ঐক্য থাকে, তাহলে ফল আসবেই। সাময়িক খারাপ সময় যাবে, কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’




আরও পড়ুন:

» ক্ষমা চেয়ে আবেগী বার্তায় যে আশ্বাস দিলেন আল-আমিন

» ১৯ ছক্কার ইনিংসে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার


নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমি মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের অধীনে খেলেছি। তারা কীভাবে কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন– তা সব সময়ই শিখেছি। এ অভিজ্ঞতা আমার ক্রিকেট ক্যারিয়ারেও কাজে দিচ্ছে। এখন অধিনায়কত্বের দায়িত্বে এসেও সেই শিক্ষা কাজে লাগাতে চাই।’

গতকাল টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন লাল বলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেদিনই আনুষ্ঠানিক ভাবে ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন মিরাজ। আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক হিসেবে আছেন তিনি। 

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট