Connect with us
ক্রিকেট

টি–টেন লিগে আজ মাঠে নামছেন সাকিব, খেলা দেখবেন যেভাবে

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

আবুধাবি টি–টেন লিগে রয়েল চ্যাম্পসের হয়ে আজ মাঠে নামবেন সাকিব আল হাসান। দলটির হয়ে নেতৃত্বও দেবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আজ তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি।

ম্যাচটি অনলাইনে সরাসরি দেখাবে ফ্যানকোড (Fancode) অ্যাপ।



এদিকে সাকিব ছাড়াও এই লিগে অংশ নিচ্ছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলছেন পেসার তাসকিন আহমেদ। গতকালই মাঠে নেমেছিলেন ডানহাতি এই পেসার।

এছাড়াও দল পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। আয়ারল্যান্ড সিরিজ থাকায় তিনি ২৩ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টে খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ২৭ নভেম্বর শুরু হওয়া টি–টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরতে হবে এই ওপেনারকে।

এই টুর্নামেন্টে পেসার নাহিদ রানাও দল পেয়েছিলেন; তবে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত খেলতে যেতে পারেননি।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট