Connect with us
ক্রিকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

Shakib gets a team in the Caribbean Premier League
অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব। ছবি- সিপিএল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। ২০২৫ আসরের জন্য তাকে দলে নিয়েছে অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকন্স। বুধবার (১৮ জুন) ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এতে দুই আসর পর আবারও ওয়েস্ট ইন্ডিজের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।

সবশেষ ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএলে খেলেছিলেন সাকিব। দুই আসর পর টুর্নামেন্টটিতে আবারও খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকন্সের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন এই তারকা।



সাকিব বলেন, ‘এই বছরের সিপিএলে খেলছে মুখিয়ে আছি। এর আগেও বেশ কয়েকবার এই টুর্নামেন্টে খেলেছি। এখানে আমার দারুণ স্মৃতি রয়েছে। আমি ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম। এ বছর অ্যান্টিগা এন্ড বার্বুডার হয়ে খেলতে মুখিয়ে আছি। আশা করি এবারের আসরটা বেশ ভালো কাটবে আমাদের।’


আরও পড়ুন:

» টানা ২ দিন ব্যাট করল বাংলাদেশ, তবে কি ড্রয়ের পথে গল টেস্ট?

» লিটনের সেঞ্চুরির আক্ষেপ, বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনও বাংলাদেশের


অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকন্সের স্কোয়াডে সাকিবের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, নিউজিল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবস এবং আফগানিস্তানের নবীন উল হক ও আল্লাহ গজনফর। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যে রাহকিম কর্নওয়াল, ফাবিয়ান অ্যালেন, ওবেড ম্যাকয়, ওডেন স্মিথ, জাস্টিন গ্রিবসের মতো ক্রিকেটাররা আছেন।

২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোস ট্রিডেন্টসের হয়ে অভিষেক হয়েছিল সাকিবের। এরপর দুই আসর বিরতি দিয়ে ২০১৬ ও ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর ২০১৭ আসরে বার্বাডোসের হয়ে খেলেছেন এই তারকা। সে আসরে শিরোপা জিতেছিল তার দল।

সব মিলিয়ে সিপিএলে ৩০ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬.৮৬ গড়ে ৩৫৪ রান করেছেন সাকিব। এর পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯ উইকেট। এর মধ্যে ২০১৩ সালে এক ম্যাচে ৬ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট