Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে খেলা নিয়ে শাহবাজ-নাকভির বৈঠক আজ

SHAHBAZ AND NAQVI
শাহবাজ শরিফ ও মহসিন নাকভি। ছবি: সংগৃহীত

একদিকে ভারতে ও শ্রীলঙ্কায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে জমজমাট লড়াই, অন্যদিকে পাকিস্তানে চলছে একের পর এক নাটকীয়তা। নানা নাটকীয়তার পর পাকিস্তান দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি দেয়নি পাকিস্তান সরকার। 

নাটকীয়তার শেষ এখানেই হয়, পাকিস্তানকে বিশ্বকাপ খেলতে রাজি করাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সাথে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের সাথে গতকাল (রোববার) বৈঠকে বসছিল আইসিসি। বৈঠকে বিশ্বকাপে খেলতে আইসিসিকে ৩টি শর্ত দিয়েছে পিসিবি।

ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন মতে, আজ (সোমবার) পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন।



প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে অবস্থান নিয়েছে পাকিস্তান, তা বহাল থাকবে নাকি পরিবর্তন আসবে এই বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

গতকাল (রোববার) পিসিবি, আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

বৈঠক শেষে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ঢাকায় ফিরে সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অবহিত করবেন। জিও টিভির সূত্রমতে, প্রস্তাবগুলোতে সম্মতি মিললে আজ বিকেলে আইসিসি ও বিসিবি আবার বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট