Connect with us
ক্রিকেট

তানজিদ-অমিতকে দলে নেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

Selectors explained the reasons for including Tanzid and Amit in the squad.
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ ও অমিত। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাদা বলে নিয়মিত খেলা ওপেনার তানজিদ হাসান তামিম। সেইসঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান।

ইতোমধ্যেই সাদা পোশাকে জাতীয় দলে নিজের অবস্থান পাকা করেছেন তানজিদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিনি। এবার টেস্ট দলেও অভিষেকের অপেক্ষায় এই ওপেনার। এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তানজিদ, যেখানে প্রায় ৪১ গড়ে ১৭৯২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

অনেকদিন দলের টেস্ট দলের জন্য নির্বাচকদের ভাবনায় ছিলেন তানজিদ। অবশেষ পাকিস্তান সিরিজ দিয়ে লাল বলে খেলার সুযোগ মিলেছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যান ভালো হওয়ায় এই সুযোগ তার প্রাপ্য বলে মনে করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।



বাশার বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ আমাদের ভাবনায় ছিল। তার প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো রেকর্ড আছে । টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক ভালো এবং সে দারুণ প্রতিভাবান। আমাদের বিশ্বাস, সে সুযোগ পেলে লম্বা সংস্করণে ভালো করতে পারবে।’

এদিকে অমিত হাসান গত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ভালো করছেন। এর আগেও তার জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি আলোচনায় উঠেছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় তার। ৪৯ ম্যাচে ৩৬৫০ রান করেছেন তিনি। ধারাবাহিক পারফর্মের কারণেই তাকে জাতীয় দলে ডেকেছেন নির্বাচকরা।

এ বিষয়ে বাশার বলেন, ‘অমিত জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। তার মানসিকতাও আলাদা। আমরা মনে করি এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, যা ওর মধ্যে আছে।’

তানজিদ ও অমিতের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী বাশার। তারা বাংলাদেশকে লম্বা সময় সেবা দিতে পারবেন বলে মনে করেন তিনি, ‘এই দুই ক্রিকেটারের সামনে অনেক সময় আছে। তারা বাংলাদেশকে লম্বা সময় সেবা দিতে পারবে।’

দুটি টেস্ট খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৮-১২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রথম টেস্টে অনুষ্ঠিত হবে।। এরপর ১৬-২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট