
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট সিলেটেই অনুষ্ঠিত হবে। ভেন্যু পরিবর্তনের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সূচিতে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আবহাওয়ার কারণে ম্যাচটি ঢাকায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ম্যাচ সিলেটেই হবে।
দলের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা। প্রথম টেস্টের যে দল ঘোষণা করা হয়েছিল, সেই একই দল রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের জন্যও।দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে আছেন: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল,
এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আবাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
ক্রিফোস্পোর্টস/১২মে২৬/টিএ



















