Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

Schedule for the Bangladesh-Australia ODI and T20I series.
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ছবি- এপি

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। আসন্ন এই সিরিজের সূচি আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার ম্যাচ শুরুর সময়সহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে।

আজ রোববার (১৭ মে) তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আগামী ৯ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুরে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর একদিন বিরতি দিয়ে ১১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর দুইদিন বিরতি দিয়ে ১৪ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।



ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামে ১৭ জুন মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর একদিন করে বিরতি দিয়ে ১৯ ও ২১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।

চলতি মাসের শেষদিকে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। ৪ জুন পর্যন্ত চলবে এই সিরিজ। এরপর ৬ জুন বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। পরদিন থেকেই অনুশীলন শুরু করবে অজিরা।

একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি—

ওয়ানডে :

তারিখম্যাচভেন্যুসময় 
৯ জুনপ্রথম ওয়ানডেমিরপুরবেলা ১১টা
১১ জুনদ্বিতীয় ওয়ানডেমিরপুরবেলা ১১টা
১৪ জুনতৃতীয় ওয়ানডেমিরপুরবেলা ১১টা

টি-টোয়েন্টি :

তারিখম্যাচভেন্যুসময় 
১৭ জুনপ্রথম টি-টোয়েন্টিচট্টগ্রামদুপুর ২টা
১৯ জুনদ্বিতীয় টি-টোয়েন্টিচট্টগ্রামদুপুর ২টা
২১ জুনতৃতীয় টি-টোয়েন্টিচট্টগ্রামদুপুর ২টা

 

ক্রিফোস্পোর্টস/১৭মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট