Connect with us
ফুটবল

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন স্ক্যালোনি

মেসি ও স্কালোনি। ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না- এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানালেন, এ বিষয়ে মেসির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি।

প্রেস কনফারেন্সে স্ক্যালোনি বলেন, এখন কিছু বলাটা ঠিক হবে না। আমিও জানি না। সবকিছু নির্ভর করবে তখনকার পরিস্থিতির উপর। মেসির সঙ্গেও আলাদা করে কথা বলিনি। তিনি যা প্রকাশ্যে বলেছেন, কেব ল সেটাই জানি। সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সময় নেবেন।

নিজ দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি সবসময় বর্তমান ম্যাচে মনোযোগ দিই। ভবিষ্যত নিয়ে ভাবলে মনোযোগ নষ্ট হয়। আমাদের লক্ষ্য কালকের ম্যাচ ও সামনের প্রীতি ম্যাচগুলো।



স্ক্যালোনি জানান, প্রথম দিন থেকেই তাদের উদ্দেশ্য ছিল জার্সির প্রতি ভালোবাসা থেকে খেলা, সতীর্থদের প্রতি সম্মান দেখানো ও সঠিক মানসিকতা বজায় রাখা। ট্রফি জয় আনন্দ বাড়ালেও দল এখনো সেই মূল্যবোধ ধরে রেখেছে।

আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শীর্ষে থাকার কারণে ম্যাচটি ততটা গুরুত্বপূর্ণ না হলেও মেসির অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সই হবে মূল আকর্ষণ।

গত শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে মেসি জোড়া গোল করেন। বুয়েন্স আয়ার্সে সেটিই ছিল জাতীয় দলে তার শেষ ম্যাচ- যেখানে আবেগঘন মুহূর্তে পরিবার ও সতীর্থদের সঙ্গে সময় কাটান তিনি।

খেলা শেষে ভবিষ্যত নিয়ে প্রশ্নে মেসি জানান, এখনো কোনো সিদ্ধান্ত নেননি

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল