Connect with us
ফুটবল

আগামীকাল ভারতে পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের

SAFF Women’s Championship to kick off in Goa tomorrow
সাফের শিরোপার সঙ্গে ৬ দলের অধিনায়ক। ছবি- সাফ

আগামীকাল (সোমবার) পর্দা উঠেছে ২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অষ্টম আসর। ভারতের গোয়ায় ৬ দল নিয়ে আগামীকাল শুরু হয়ে ৭ জুন পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ডের ম্যাচগুলো খেলবে ৬টি দল। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আগামীকাল (২৫ মে) সাফের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও নেপাল। এরপর রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।



SAFF Women's Championship 2026 Trophy

২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা। ছবি- সাফ

সাফের উদ্বোধনী দিনে বাংলাদেশের কোন ম্যাচ নেই। দুইদিন বিরতি দিয়ে ২৮ তারিখ মাঠে গড়াবে দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন। ২৮ মে বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর রাত ৮টায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাঘিনীরা।

৩১ মে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত ৮টায় স্বাগতিক ভারতের বিরুদ্ধে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার আগে বিকেল ৫টায় নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এদিনই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

গ্রুপ পর্বের খেলা শেষে ৩ জুন অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ৬ জুন ফাইনালের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

এবারের সাফ দিয়ে হ্যাটট্রিক মিশনে নামছে বাংলাদেশ। সবশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাঘিনীরা। তবে হ্যাটট্রিক মিশনে নামার আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে দলটি। সাবিনা খাতুনের পর লম্বা সময় ধরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আফইদা খন্দকার। তবে এবারের সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা।

ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল