Connect with us
ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

SAFF U-20 Women's Championship 2025_Full schedule at a glance
অনূর্ধ্ব-২০ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি- সাফ

আগামী জুলাইয়ে মাঠে গড়াবে মেয়েদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। অনূর্ধ্ব-২০ পর্যায়ের ফুটবলারদের নিয়ে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। ঢাকার কিংস অ্যারেনায় ১১ থেকে ২১ জুলাই টুর্নামেন্টের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালে বাংলাদেশের মাটিতেই অনূর্ধ্ব-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। সে আসরে ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা। গত বছর অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০২৪ আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।

মেয়েদের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে এবার ৪টি দল অংশ নেবে। যেখানে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। তবে আগের সবগুলো আসরে অংশ নেওয়া ভারত এবারের আসর থেকে নাম প্রত্যাহার করেছে। অন্যদিকে মালদ্বীপ ও পাকিস্তান ২০১৮ সালে প্রথম আসরের পর এই টুর্নামেন্টে আর অংশ নেয়নি। এছাড়া শ্রীলঙ্কা ২০২১ সালের পর ২০২৫ আসর দিয়ে টুর্নামেন্টে ফিরছে।




আরও পড়ুন:

» দেশের জন্য সেরাটা দিতে চাই, নতুন দায়িত্ব পেয়ে মিরাজ

» নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজকে শুভকামনা জানালেন শান্ত


 

চার দলের এই টুর্নামেন্টে থাকছে না কোনো সেমিফাইনাল কিংবা ফাইনাল। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডাবল রাউন্ড লিগ পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি চ্যাম্পিয়ন হবে।

আগামী ১১ জুলাই বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৫ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও নেপাল। এরপর একদিন করে বিরতি দিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে — প্রথম ম্যাচ বিকেলে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় শুরু হবে।

একনজরে ২০২৫ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের সময়সূচি :

 তারিখ  ম্যাচ  সময় 
 ১১ জুলাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিকাল ৩টা
 ১১ জুলাই ভুটান বনাম নেপাল সন্ধ্যা ৭টা
 ১৩ জুলাই  শ্রীলঙ্কা বনাম ভুটান বিকাল ৩টা
 ১৩ জুলাই নেপাল বনাম বাংলাদেশ সন্ধ্যা ৭টা
 ১৫ জুলাই বাংলাদেশ বনাম ভুটান বিকাল ৩টা
 ১৫ জুলাই শ্রীলঙ্কা বনাম নেপাল সন্ধ্যা ৭টা

 

 ১৭ জুলাই নেপাল বনাম শ্রীলঙ্কা বিকাল ৩টা
 ১৭ জুলাই ভুটান বনাম বাংলাদেশ সন্ধ্যা ৭টা
 ১৯ জুলাই নেপাল বনাম ভুটান বিকাল ৩টা
 ১৯ জুলাই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ সন্ধ্যা ৭টা
 ২১ জুলাই ভুটান বনাম শ্রীলঙ্কা বিকাল ৩টা
 ২১ জুলাই বাংলাদেশ বনাম নেপাল সন্ধ্যা ৭টা

ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল