Connect with us
ক্রিকেট

অবশেষে দল পেলেন সাব্বির- ইবাদত: যোগ দিলেন যে শিবিরে

BPL LiVe
বিপিএল প্লেয়ার্স ড্রাফট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ২০২৫ এর প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে এই নিলাম।এবার ৭টি দল বিপিএলে অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর। এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৫ম রাউন্ডে শুরুতেই ডাকার সুযোগ পায় ঢাকা ক্যাপিটালস। চিত্র নায়ক শাকিব খানের দল ডেকেছে ব্যাটার সাব্বির রহমানকে। এই রাউন্ডে দল পেয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুনও। ইনজুরি ফেরত ইবাদত হোসেনকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

আরও পড়ুন: পুরনো ঠিকানায় মাশরাফি-রিয়াদ, ঢাকার ডেরায় লিটন দাস


তৃতীয় সেটের প্রথম রাউন্ডে দল পেয়েছেন যারা

সাব্বির রহমান – ঢাকা ক্যাপিটালস
রুহেল মিয়া -সিলেট স্ট্রাইকার্স
আবু হায়দার রনি – খুলনা টাইগার্স
মোহাম্মদ মিঠুন – চিটাগাং কিংস
রেজাউর রহমান রাজা – রংপুর রাইডার্স
ইবাদত হোসেন – ফরচুন বরিশাল
সানজামুল ইসলাম – দুর্বার রাজশাহী

তৃতীয় সেটের দ্বিতীয় রাউন্ডে দল পেয়েছেন যারা

মেহরাব হোসেন – দুর্বার রাজশাহী
নাইম হাসান – ফরচুন বরিশাল
ইরফান শুক্কুর – রংপুর রাইডার্স
নাইম ইসলাম – চিটাগাং কিংস
জিয়াউর রহমান – খুলনা টাইগার্স
আরিফুল হক – সিলেট স্ট্রাইকার্স
মুনিম শাহরিয়ার – ঢাকা ক্যাপিটালস

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর ২৪/এইচআই



Crifosports announcement

Focus

More in ক্রিকেট