Connect with us
ক্রিকেট

দ্বিতীয় আইপিএল শিরোপা জিতল রয়েল চ্যালেঞ্জার

গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জিতল রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর।

রবিবার আহমেদাবাদে ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রান করেছিল গুজরাট।



দারুণ সব দল নিয়েও প্রথম ১৭ আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। ২০২৫ সালে সেই খরা কাটানোর পর টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নিল তারা। আইপিএলে এর আগে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার ও কোহলি। চার-ছয়ে মাতোয়ারা করে মাত্র চার ওভারেই ৫৫ তুলে ফেলেন। ম্যাচের ৫ম ওভারে ব্রেক-থ্রু আনেন সিরাজ। দলীয় ৬২ রানে সাজঘরে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার।

পাওয়ার প্লের শেষ ওভারে পাডিক্কালকে আউট করে গুজরাটকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রাবাদা। তবে শেষ হাসি ধরে রাখল কোহলিরাই।

এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুজরাট। জস হ্যাজেলউডের বলে ওপেনার শুভমান গিল (১০) আউট হওয়ার পর জস বাটলার ও অভিনব সিন্ধু জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। ৪১ বল পর ইনিংসে প্রথম বাউন্ডারির দেখা পায় গুজরাট।

বাটলারকে ফেরান ক্রুনাল পান্ডিয়া। এরপর ওয়াশিংটন সুন্দর নেমে দলকে নিয়ে যান লড়াইয়ের দিকে। ৩৭ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয় গুজরাট। আরসিবির পক্ষে দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউড, দুজনেই নেন দুটি করে উইকেট। তবে তাদেরও ছাপিয়ে তিন উইকেট নিয়ে তাদের বোলিং হিরো রাসিক সালাম।

ক্রিফোস্পোর্টস/১জুন২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট