Connect with us
ফুটবল

শেষ ষোলোর সূচি চূড়ান্ত, ম্যাচগুলো কবে-কখন

Round of 16 schedule finalized — when are the matches?
আজ রাত থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর খেলা। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে এরই মধ্যে শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। শেষ ৩২ থেকে সেরা ১৬ টি দল জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। আজ (শনিবার) সকালে কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষেই চূড়ান্ত হয়ে গেল শেষ ষোলোর সূচি। আজ রাতেই শুরু হতে যাচ্ছে রাউন্ড অব সিক্সটিনের খেলা।

বিশ্বকাপে এখনও টিকে আছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র এবং দুই সহ-আয়োজক কানাডা এবং মেক্সিকো। শেষ ৩২ থেকে শেষে ষোলো নিশ্চিত করেছে তারা। লাতিন আমেরিকা থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। ইউরোপ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম এবং সুইজারল্যান্ডের। এছাড়া আফ্রিকা থেকে শেষ ষোলোতে পা রেখেছে মরক্কো এবং মিশর।

শেষ ষোলোর খেলায় আজ প্রথম দিনই মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। সেরা আট নিশ্চিতের লক্ষ্যে আজ রাত ১১টায় শক্তিশালী মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর দিবাগত রাত ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ফ্রান্স।



শেষ ষোলোর তৃতীয় ম্যাচে মাঠে নামবে পাঁচ আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে ওঠার লড়াইয়ে আগামীকাল (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে দলটি। পরদিন সকালে মাঠে নামবে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক মেক্সিকো। শেষ আটে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড।

৬ জুলাই দিবাগত ১টায় হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ইউরোপের দুই জায়ান্ট পর্তুগাল ও স্পেন। পরদিন ৭ জুলাই সকালে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শেষ আটে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়াম। এদিন রাতেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাত ১০টায় মিশরের মুখোমুখি হবে তারা। এরপর দিবাগত রাত ২টায় শেষ ষোলোর শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

একনজরে শেষ ষোলোর ম্যাচগুলোর সময়সূচি : 

তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
৪ জুলাইকানাডা-মরক্কোরাত ১১টা
৪ জুলাইফ্রান্স-প্যারাগুয়েরাত ৩টা
৫ জুলাইব্রাজিল-নরওয়েরাত ২টা
৬ জুলাইমেক্সিকো-ইংল্যান্ডসকাল ৬টা
৬ জুলাইপর্তুগাল-স্পেনরাত ১টা
৭ জুলাইযুক্তরাষ্ট-বেলজিয়ামসকাল ৬টা
৭ জুলাইআর্জেন্টিনা-মিশররাত ১০টা
৭ জুলাইসুইজারল্যান্ড-কলম্বিয়ারাত ২টা

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল