Connect with us
ফুটবল

শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতল রোনালদোর নাসর

Al nassr win with Ronaldo
আল নাসরের জয়। ছবি- সংগৃহীত

এর আগের সব শেষ দুই ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছিল আল নাসর। তবে গেল রাতে দামাক এফসির বিপক্ষে শুরুর একাদশে রাখা হয়নি দলের সবথেকে বড় এই তারকা ফুটবলারকে। অবশ্য সফলতার দেখা না পেয়ে দ্বিতীয় আর্ধে মাঠে নামানো হয় রোনালদোকে।

গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাতে দামাকের ঘরের মাঠে তাদের বিপক্ষে সৌদি প্রো-লিগের ম্যাচে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। এদিন শেষ মুহূর্তের গোলে নাসরের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয় স্বাগতিকরা। জয়সূচক একমাত্র গোল করেন আইমেরিক ল্যাপোর্টে।

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণ চালায় আল নাসর। সুযোগ বুঝে দামাকও পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। তবে ফিনিশিংয়ে দুর্বলতার কারণে সফলতা পাচ্ছিল না কেউই। এতে করে প্রথম আর্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে।



দ্বিতীয় আর্ধের শুরুতে আক্রমণের ধার বাড়াতে সাদিও মানে এবং সুলতান আল ঘামানকে মাঠে নামায় আল নাসর। তবে তাও ম্যাচে গোলের দেখা না পেলে ৬৬ তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামায় দলটি। একটি সুযোগ তৈরিও করে দিয়েছিল এই পর্তুগিজ তারকা।

ম্যাচের ৮২ তম মিনিটে রোনালদোর বাড়ানো বল থেকে গোল করার দ্বার প্রান্তে ছিলেন আবদুল-রহমান ঘারিব। তবে তার নেয়া শট প্রতিহত হয় গোল পোস্টে লেগে। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হলে যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে নাসরকে এগিয়ে দেন আইমেরিক ল্যাপোর্টে।

সতীর্থের নেওয়া কর্নার কিক থেকে দারুন হেডে জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এই জয়ে প্রো-লিগের তালিকায় ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দামাক আটে। একই রাতে জয় পাওয়া আল হিলাল ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে।

আরও পড়ুন: মুস্তাফিজের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল চেন্নাই

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/এফএএস  

Crifosports announcement

Focus

More in ফুটবল