Connect with us
ফুটবল

অভিমান ভুলে মাঠে ফিরেই রোনালদোর গোল

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ক্লাব কর্তৃপক্ষের ওপর অভিমান করে টানা দুই ম্যাচ ‘বয়কট’ করার পর অবশেষে মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে ফিরেই নিজের চেনা ছন্দে গোল করে দলকে জিতিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার।

শনিবার আল ফাতেহর বিপক্ষে মাঠে নেমে শুরুতেই জালের দেখা পান রোনালদো। এতে ভর করে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

কেন ক্ষুব্ধ ছিলেন রোনালদো?

সম্প্রতি দলবদলের বাজারে আল নাসরের বিনিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন রোনালদো। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল যখন বড় বড় তারকাদের দলে টানছে, তখন আল নাসরের পিছিয়ে থাকা মেনে নিতে পারেননি তিনি। আর্থিক সহায়তার অভাবে ক্ষুব্ধ হয়ে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলেননি এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।



অবশেষে অভিমান ভেঙে মাঠে ফিরে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্স, সাদিও মানে ও কিংসলে কোম্যানদের নিয়ে গড়া শক্তিশালী একাদশের নেতৃত্ব দেন তিনি। ম্যাচের ১৮ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন সিআর সেভেন। এই জয়ে সৌদি প্রো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা এখন মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।

গোল্ডেন বুটের লড়াই

এবারের লিগ মৌসুমে এটি রোনালদোর ১৮তম গোল। এই গোলের মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে আল কাদসিয়াহর জুলিয়ান কুইনোন্সের পাশে বসলেন।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল