Connect with us
ফুটবল

বিশ্বকাপ নকআউটে গোল নেই রোনালদোর, এবার কি অপেক্ষা ফুরাবে

Ronaldo is yet to score in the World Cup knockout stages — will the wait finally come to an end this time
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

চলতি বিশ্বকাপটা হয়ত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবারের আসর মিলিয়ে পর্তুগালের জার্সিতে মোট ৬টি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। তবে আগের পাঁচ আসর মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে কোনো গোলের দেখা পাননি তিনি। চলতি আসরের প্রথম নকআউট ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। এবার কি অপেক্ষা ফুরাবে এই মহাতারকার!

২০০৬ সালের জুনে জার্মানি বিশ্বকাপে এঙ্গোলার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হয় রোনালদোর। বিশ্বকাপে অভিষেকের পর প্রতি আসরের অংশ নিয়েছেন তিনি। তবে শেষ পাঁচটি আসরের শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল মিলিয়ে এখনও কোনো গোলের দেখা পাননি সিআরসেভেন।

২০০৬ সালে নিজের অভিষেক আসরে শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও, গোলের দেখা পাননি রোনালদো। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সেমিফাইনালে ফ্রান্স এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জার্মানির বিপক্ষেও গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।



পরবর্তীতে ২০১০ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেন, ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে উরুগুয়ে এবং সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কোয়ার্টারে মরক্কোর বিপক্ষে ম্যাচেও গোলের দেখা পাননি তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ৮ ম্যাচে ৬৫০ মিনিটেরও বেশি সময় খেলে গোলশূন্য রয়ে গেছেন রোনালদো।

এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আগামীকাল (শুক্রবার) ভোর পাঁচটায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচ দিয়েই অপেক্ষার প্রহর ফুরাতে পারে রোনালদোর। এই ম্যাচে গোল করেই ৬ আসরের বিশ্বকাপ ক্যারিয়ারের এই অপূর্ণতা ঘুচাতে চাইবেন সিআরসেভেন।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল