Connect with us
ক্রিকেট

সিলেট পর্ব দিয়ে ২১ এপ্রিল শুরু লাল বলের বিসিএল

bcl
২১ এপ্রিল শুরু লাল বলের বিসিএল। ছবি: সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট লিগের লাল বলের পর্ব শুরু হচ্ছে সিলেট থেকে। আগামী ২১ এপ্রিল মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ব্যস্ততার ফাঁকে প্রথম দুই রাউন্ডে অংশ নেবেন, এরপর বাকি ম্যাচগুলোতে খেলবেন ঘরোয়া পর্যায়ের ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মে মাসের ১ তারিখ পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটাররা লিগে খেলবেন। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ায় তারা দল ছাড়বেন। তখন তাদের জায়গায় নতুন খেলোয়াড়দের নেওয়া হবে।

এরই মধ্যে চারটি দলের কোচিং স্টাফও চূড়ান্ত হয়েছে। সেন্ট্রাল জোনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল, তার সহকারী সাইফুল ইসলাম। নর্থ জোনের প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী নাজমুল ইসলাম। ইস্ট জোনে প্রধান কোচ হিসেবে থাকছেন রাজিন সালেহ, সহকারী তালহা জুবায়ের। আর সাউথ জোনের প্রধান কোচ তুষার ইমরান, তার সহকারী ডলার মাহমুদ।



প্রতিযোগিতার শুরুতে সিলেটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচগুলো রাজশাহী, বগুড়া ও ঢাকায় আয়োজন করা হতে পারে। সূচি অনুযায়ী, প্রথম দুই রাউন্ডের মাঝে তিন দিনের বিরতি থাকবে। এরপর শেষ রাউন্ডের আগে রাখা হয়েছে পাঁচ দিনের বিরতি।

সবকিছু ঠিক থাকলে শেষ রাউন্ড শুরু হতে পারে মে মাসের ৬ বা ৭ তারিখে। দেশের ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের বড় একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই লিগে ভালো পারফরম্যান্স ভবিষ্যতের সুযোগ তৈরি করে দেয়।

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট