Connect with us
ক্রিকেট

পিএসএল ড্রাফটে রেকর্ড বাংলাদেশি ক্রিকেটার, তালিকায় আছেন যারা

PSL and Bangladeshi Crickter
পাকিস্তান সুপার লিগ। ছবি-পিএসএল

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে এবার বাংলাদেশি ক্রিকেটারদের রমরমা অবস্থা। শনিবার (৭ ফেব্রুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ড্রাফটের প্রকাশ করা তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের রেকর্ড ৫০ জন ক্রিকেটার।

বিদেশি ক্রিকেটারদের সংখ্যার দিক থেকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পরই তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে তিনজনের। তারা হলেন— বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তুর্কি জাকির হাসান। এছাড়া সরাসরি চুক্তির ৬ জন বিদেশি খেলোয়াড়ের একজন হিসেবে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।



১ কোটি ১০ লাখ ও ৬০ লাখের ক্যাটাগরি ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কসহ মোট ২২ জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

অন্যদিকে, ৬০ লাখ রুপি ক্যাটাগরিতে আছেন সাব্বির রহমান, নাসির হোসেন, সৌম্য সরকার এবং তরুণ আকবর আলীসহ মোট ২৫ জন ক্রিকেটার।

ড্রাফটে অন্যান্য দেশের অবস্থান এবারের ড্রাফটে অস্ট্রেলিয়ার ৬০ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ৫৭ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কা (৪৭), আফগানিস্তান (৩৬) এবং ইংল্যান্ড (৩৫) থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার অংশ নিচ্ছেন।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নিলাম। এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের বড় একটি অংশ দল পাবে বলে আশা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট