Connect with us
ফুটবল

তৃতীয় ম্যাচে বড় জয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোতে রিয়াল

Real Madrid won and reserved place in super sixteen
রিয়াল মাদ্রিদের জয়। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগ পর্যন্ত কাগজে-কলমে রিয়াল মাদ্রিদের শেষ ষোলোতে যাওয়া ছিল না নিশ্চিত। কেননা শেষ মুহূর্তে পচা শামুকে পা কাটলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারতো সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই দল। তবে কোন অঘটন ঘটতে না দিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে রিয়াল।

আজ শুক্রবার সকালে আরবি সালজবার্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ইউরোপিয়ান জায়ান্টরা। যেখানে প্রতিপক্ষকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এদিন দলটির হয়ে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, ফেডরিখ ভালভারদে ও গার্সিয়া।

ক্লাব বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে গোলশূন্য ড্র করে বসে ইউরোপের চ্যাম্পিয়নরা। তবে পরের ম্যাচেই পাচুয়াকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় রিয়াল। এবার শেষ ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট কাটল তারা। অপরদিকে প্রথম দুই ম্যাচেই ড্র করা হিলাল শেষ ম্যাচ জিতে গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে পরবর্তী রাউন্ডে।




আরও পড়ুন:

» জুভেন্টাসকে লজ্জায় ডুবিয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোতে সিটি

» বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচসহ আজকের খেলা (২৭ জুন ২৫)


এদিন বড় জয় পেলেও রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানিয়েছিল সালজবার্গ। বল দখলে প্রায় অর্ধেক সময় নিজেদের দাপট দেখিয়েছে দলটি। তবে ম্যাচে ৪০ মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন ভালভারদে। আর ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলটি করেন গার্সিয়া।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল