Connect with us
ফুটবল

রিয়াল-সিটির শেষ ষোলোর প্রতিপক্ষ চূড়ান্ত, ম্যাচ কবে-কখন?

Real Madrid and Manchester City
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। ধারণা করা হচ্ছিল নক আউট পর্বের মুখোমুখি হতে পারে এই দুই দল। তবে শেষ পর্যন্ত হচ্ছে না তেমনটি। একই দিনে জয় তুলে নিয়ে নিজেদের প্রতিপক্ষ চূড়ান্ত করল রিয়াল এবং সিটি।

আজ শুক্রবার সকালে আরবি সালজবার্গকে ৩-০ গোলে পরাজিত করে ‘এইচ’ গ্রুপের শীর্ষ থেকেই পরবর্তী রাউন্ডে উঠেছে রিয়াল। একই গ্রুপ থেকে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। তারাও আজ ২-০ গোলের জয় তুলে নিয়েছে পাচুয়ার বিপক্ষে।

এদিকে ‘জি’ গ্রুপে গতকাল রাতে জুভেন্টাসকে রীতিমত ৫-২ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার সিটি। এদিন হারলেও প্রথম দুই ম্যাচ জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে থেকেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাসও। এই দুই গ্রুপ থেকে উঠে আসা দলগুলো মুখোমুখি হবে নকআউট পর্বে।




আরও পড়ুন:

» তৃতীয় ম্যাচে বড় জয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোতে রিয়াল

» জুভেন্টাসকে লজ্জায় ডুবিয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোতে সিটি


যেখানে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে খেলবে ‘জি’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় অবস্থানে থাকা দল জুভেন্টাসের বিপক্ষে। অপরদিকে, ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা আল-হিলালের।

শেষ ষোলোতে আগামী মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আর একই দিন দিবাগত রাত ১টায় জুভেন্টাসের মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শেষ ষোলো রাউন্ডে জয়ী প্রতিটি দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল