গতকাল ২০ সেপ্টেম্বর ছিল আফগান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খানের জন্মদিন। এই বিশেষ দিনে এক কীর্তি গড়লেন এই তারকা লেগ স্পিন অলরাউন্ডার। ওয়ানডে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে জন্মদিনে ৫ উইকেট শিকার করার নজির গড়েছেন তিনি।
গেল রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছেন রশিদ খান। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। এর আগে এই সিরিজে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন ফরমেটে জয়ের স্বাদ পেয়েছিল আফগানরা।
শারজায় গতকাল রাতে নিজের ২৬তম জন্মদিন এভাবেই দারুণ এক জয়ে রাঙালেন রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট শিকারের ম্যাচে তার দল পেয়েছে ১৭৭ রানের বিশাল জয়। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এটাই হয়তো আফগানিস্তানের সেরা সাফল্য।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। নির্ধারিত ওভারে তারা ৪ উইকেট খরচায় স্কোরবোর্ডে জমা করতে সক্ষম হয় ৩১১ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এটি ছিল তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।
এরপর রহমান শাহর ৬৬ বলে ৫০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫০ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংসে ভর করে তিনশ পেরোয় আফগানিস্তান। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৩১২ রানের বড় লক্ষ্য দেয় তারা। জবাব দিতে নেমে ভালো শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
ওপেনিং জুটি থেকে এসেছিল ১৪ ওভারে ৭৩ রান। এরপর ছন্দ হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। আফগানিস্তানের বোলিং দাপটে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় টেম্বা বাভুমার দল। যেখানে বল হাতে ৯ ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন রশিদ খান।
আরও পড়ুন: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে সর্বশেষ যা জানা গেল
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/এফএএস
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...