Connect with us
ফুটবল

এমবাপ্পেকে নিয়ে আশাবাদী রামোস, ৫ ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা

mbappe
ছবি: সংগৃহীত

তারকা ফুটবলারদের স্বপ্নের পুরস্কার ব্যালন ডি’অর। ফুটবল তারকাদের স্বপ্ন থাকে এই পুরস্কার নিজের করে নেওয়ার। গত প্রায় দেড় দশক ধরে এই ট্রফি দখলে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি রেকর্ড আটবার এই পুরস্কার অর্জন করেছেন আর রোনালদোর পেয়েছেন পাঁচবার।

বিভিন্ন লিগ শেষে এবারে আলোচনায় কে পাবেন ব্যালন ডি’অর। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম গোলডটকমের সবশেষ ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে উঠে এসেছেন পিএসজির ওসমান দেম্বেলে। চলতি মৌসুমে ৩৫ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। এরই মধ্যে তার দল জিতেছে লিগ শিরোপা ও ‘ট্রফি দে চ্যাম্পিয়নস’।

তবে এদিকে আশা হারাচ্ছেননা এমবাপ্পেকে নিয়েও। অভিষেক বিশ্বকাপেই শিরোপা জিতেছিলেন এই তারকা। এরপর দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করে গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসছেন তিনি।




আরও পড়ুন

» দুই সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশের

» শান্তর পর হাসলেন মুশফিক, পেলেন ১২তম সেঞ্চুরির স্বাদ


 

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর গত মৌসুমে কোনো কিছুই জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে, ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গেছেন। রিয়ালের জার্সি গায়ে অভিষেক মৌসুমেই ৫৬ ম্যাচে রেকর্ড ৪৩ গোল করেন তিনি। এর মধ্যে লা লিগায় ৩১ গোল করে জয় করে নেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।

এতগুলো গোল করেও রিয়ালকে লা লিগা কিংবা কোপা দেল রে জেতাতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরেছে ৫-১ ব্যবধানে।

সার্জিও রামোস মনে করেন, এবারের ব্যালন ডি’অরটা এমবাপেই পাওয়ার যোগ্য। এ বিষয়ে এমবাপেকেই সমর্থন জানালেন রামোস।

শুধু এই বছরই নয়, ভবিষ্যতে আরও পাঁচবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পারেন এমবাপ্পে বলে মন্তব্য করেছেন রামোস। সাবেক স্পেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ওসমানে ডেম্বেলে, লামিনে ইয়ামাল এবং রাফিনহার চেয়েও এগিয়ে রেখেছেন।

ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপের সঙ্গে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল, যিনি মাত্র ১৭ বছর বয়সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফুটবল বিশ্বে ঝড় তুলেছেন। এছাড়াও, পিএসজির ওসমানে ডেম্বেলে এবং বার্সেলোনার রাফিনহাও তাদের নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই পুরস্কারের দৌড়ে রয়েছেন।

২০২৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, দেখার জন্য কে এই বছরের সেরা খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে নেবে।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/আইএস

Crifosports announcement

Focus

More in ফুটবল