
বাংলাদেশ সফরের তৃতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হানা দিয়েছে বৃষ্টি। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। এই খবর লেখা পর্যন্ত ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৫০।
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে।
জেইডেন লেনক্সের বলে উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলার প্রচেষ্টায় ব্যাট ও বলের সঠিক সংযোগ করতে ব্যর্থ হন সাইফ (১৬)। কোনোমতে ৩০ গজ পার করে আটকা পড়েন রবিনসনের হাতে। তার বিদায়ে ২১ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।
এরপর অধিনায়ক লিটন দাস এসে উড়ন্ত শুরু করলেও পরপর দুই বলে অন্য ওপেনার তানজিদ তামিম ও শামীম পাটোয়ারী আউট হলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।
এরপর দলীয় ৩৫ রানে নাথান স্মিথের বলে বোল্ড হন অন্য ওপেনার তানজিদ হাসান তামিম। ৬ রান করেন ১০ বল খেলে। পরের বলেই বাউন্স বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: নিক কেলি (অধিনায়ক), কেটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স ও বেন সিয়ার্স।
ক্রিফোস্পোর্টস/২মে২৬/এজে





















