Connect with us
ক্রিকেট

পিএসএলের সূচি প্রকাশ, মুস্তাফিজ-রিশাদদের ম্যাচ কবে–কখন

PSL schedule released, when will Bangladeshi's match be
এবারের পিএসএলে খেলবেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। ছবি- সংগৃহীত

চলতি মাসে পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের একাদশ আসরের। প্রথমবারের মতো আট দল নিয়ে মাঠে গড়াবে রি টুর্নামেন্ট। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) পূর্নাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলে দুটি ফ্রাঞ্চাইজি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নিলাম। গত ফেব্রুয়ারিতে নিলামের মধ্য দিয়ে দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিগুলো। নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এছাড়া সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। নিলাম থেকে এই বাঁ-হাতি ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। এ ছাড়া রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ এবং নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।



এবারের আসরে সব মিলিয়ে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিস্তানের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো– লাহোর, করাচি, পেশোয়ার, মুলতান, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডি। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। এরপর সেরা চার দল উঠবে কোয়ালিফায়ার পর্বে।

আগামী ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজ-ইমনদের দল লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। এরপর ২৮ মার্চ রিশাদদের রাওয়ালপিন্ডির মুখোমুখি হবে নাহিদ রানাদের পেশোয়ার জালমি। ২৬ এপ্রিল পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর ২৮ এপ্রিল কোয়ালিফায়ার, ২৯ এপ্রিল ও ১ মে দুটি এলিমিনেটর এবং ৩ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

PSL 2026 Schedule

২০২৬ পিএসএলের পূর্ণাঙ্গ সময়সূচি। ছবি- পিসিবি

পিএসএলে যে যেসব ফ্রাঞ্চাইজিতে খেলবেন ৪ বাংলাদেশি- 

লাহোর কালান্দার্স- মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন
পেশোয়ার জালমি- নাহিদ রানা
রাওয়ালপিন্ডি পিন্ডিজ- রিশাদ হোসেন

একনজরে পিএসএলে ৪ বাংলাদেশি তারকার ম্যাচর সূচি :

তারিখম্যাচভেন্যু 
২৬ মার্চলাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসমেনলাহোর
২৮ মার্চপেশোয়ার জালমি বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজপেশোয়ার
২৯ মার্চলাহোর কালান্দার্স বনাম করাচি কিংসলাহোর
৩১ মার্চইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমিরাওয়ালপিন্ডি
২ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম করাচি কিংসরাওয়ালপিন্ডি
৩ এপ্রিলমুলতান সুলতান্স বনাম লাহোর কালান্দার্সমুলতান
৪ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম ইসলামাবাদ ইউনাইটেডরাওয়ালপিন্ডি
৬ এপ্রিলমুলতান সুলতান্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজমুলতান
৮ এপ্রিলহায়দরাবাদ কিংসমেন বনাম পেশোয়ার জালমিকরাচি

 

৯ এপ্রিললাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডফয়সলাবাদ
৯ এপ্রিলকরাচি কিংস বনাম পেশোয়ার জালমিকরাচি
১০ এপ্রিলকোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজকরাচি
১১ এপ্রিল পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্সফয়সলাবাদ
১৩ এপ্রিলপেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্সফয়সলাবাদ
১৫ এপ্রিলপেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সফয়সলাবাদ
১৬ এপ্রিলহায়দরাবাদ কিংসমেন বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজফয়সলাবাদ
১৭ এপ্রিললাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সফয়সলাবাদ
১৮ এপ্রিললাহোর কালান্দার্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজফয়সলাবাদ
২১ এপ্রিললাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সলাহোর

 

২১ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম মুলতান সুলতান্সরাওয়ালপিন্ডি
২২ এপ্রিলপেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্সরাওয়ালপিন্ডি
২৩ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম ইসলামাবাদ ইউনাইটেডরাওয়ালপিন্ডি
২৩ এপ্রিল লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসলাহোর
২৪ এপ্রিলইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমিরাওয়ালপিন্ডি
২৫ এপ্রিললাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসমেনলাহোর
২৬ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম পেশোয়ার জালমিরাওয়ালপিন্ডি

 

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট