
আজ (বৃহস্পতিবার) রাতে পর্দা উঠছে পাকিস্তানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। এবার মাঠে গড়াতে যাচ্ছে ১১তম আসর। এবারের আসরে নতুন ২টি ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে। প্রথমবারে মতো ৮টি ফ্রাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট।
আজ (২৬ মার্চ) রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশ থেকে ঘরে বসেই সহজে পিএসএল দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে দেখা যাবে পিএসএলের সবগুলো ম্যাচ। এর পাশাপাশি অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে উপভোগ করা পিএসএলের ম্যাচগুলো।
বাংলাদেশের বাইরে থেকেও সহজে পিএসএলের ম্যাচগুলো উপভোগ করা যাবে। নেপালে পিএসএলের ম্যাচগুলো দেখা যাবে ট্যাপম্যাডে। শ্রীলঙ্কায় ডায়ালগ টিভি এবং ভিউ হাব ২.০ এর মাধ্যমে ম্যাচগুলো দেখা যাবে। যুক্তরাজ্যে পিএসএল দেখাবে আরি ডিজিটাল এবং আরি প্লাস। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দেখাবে ইএসপিএন।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলা দেখাবে উইলো। মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ক্রিকবাজ ও ক্রিকবাজ টিভির মাধ্যমে খেলা দেখা যাবে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে ট্যাপম্যাডের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে।
উল্লেখ্য, এবারের পিএসএলে অংশ নিচ্ছে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। রেকর্ড ৬ জন ক্রিকেটার খেলবেন এই আসরে। যেখানে পেশোয়ার জালমির হয়ে খেলবেন সর্বোচ্চ ৩ ক্রিকেটার— তানজিদ হাসান তামিম, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ২ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। এছাড়া পিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন রিশাদ হোসেন।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি




















