Connect with us
ফুটবল

লিভারপুলকে উড়িয়ে দিয়ে পিএসজির দাপুটে জয়

psg vs Liverpool
জয় পেল পিএসজি। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ব্যবধানে হারতে বসেও শেষ পর্যন্ত ২–০ গোলে হেরে মাঠ ছেড়েছে লিভারপুল। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে পিএসজি।

বুধবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে পিএসজি। বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলেই। ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন দিজিরে দুয়ে।

গোল খাওয়ার পরও ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। প্রথমার্ধে তারা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অন্যদিকে, পিএসজি একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান বাড়াতে পারেনি।



দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। লিভারপুল কিছু চেষ্টা করলেও সেগুলো গোলমুখে ঠিকমতো পৌঁছায়নি। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। বাঁ দিক থেকে পাওয়া পাস ধরে গোল করেন খাভিচা কাভারাৎসখেলিয়া।

এরপরও আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে পিএসজি। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় ব্যবধান আর বাড়েনি। লিভারপুলের হয়ে পুরো ম্যাচে গোলমুখে কোনো শটই লক্ষ্যে ছিল না।

এই হার লিভারপুলের জন্য টানা তৃতীয় হার। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সও ভালো যাচ্ছে না। ফলে সেমিফাইনালে উঠতে হলে ফিরতি লেগে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের।

আগামী ম্যাচটি হবে লিভারপুলের মাঠে। শেষ চারে উঠতে হলে অন্তত দুই গোলের ব্যবধান কাটিয়ে উঠতে হবে দলটিকে। অন্যদিকে, এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে নামবে পিএসজি।

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল