
লেন্সকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। সমিকরণ এমন ছিল যে শুধু ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে। এমন সহস ম্যাচেও পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লি ওয়ান শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
শুরুতে বেশ চাপে ছিল পিএসজি। ম্যাচের মাত্র ২০ মিনিটের পরপর দুটি বড় সুযোগ তৈরি করেছিল লেন্স। গোলরক্ষকের দক্ষতায় বেঁচে যায় তার। এরপর মাঝমাঠ থেকে ওসমান দেম্বেলের বাড়ানো পাস থেকে গোল করেন খভিচা কাভারাৎস্খেলিয়া। খেলার ২৯ মিনিটে লিড নেই তারা।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় লেন্স। তবে সাফোনভ দুর্দান্ত পারফরম্যান্সই মূলত ম্যাচে এগিয়ে রাখে পিএসজিকে।
শেষদিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লেন্স। তাতে কোনো লাভ হয়নি, উল্টো অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে শক্তিশালী শটে ব্যাবধান দ্বিগুণ করেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আবারও ফ্রান্সের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল প্যারিসের জায়ান্টরা।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি





















