Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ একদিনের ম্যাচে দারুণ লড়াই করে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এমন সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা।

সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াই করে তরুণ ক্রিকেটাররা যে জয় পেয়েছে, তা দেশের মানুষের জন্য আনন্দের খবর।



প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের এই পারফরম্যান্স দেশকে গর্বিত করেছে। দল যেভাবে একসঙ্গে চেষ্টা করে এই সাফল্য পেয়েছে, তা ভবিষ্যতের জন্য ভালো বার্তা।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনেও চলতে থাকবে এবং দেশের জন্য আরও আনন্দের মুহূর্ত এনে দেবে।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট