Connect with us
ক্রিকেট

প্রথম দফায় স্বপ্নভঙ্গে প্রীতির হাসি গায়েব! এবার কী করবে পাঞ্জাব

অপেক্ষা বাড়লো প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে পাঞ্জাব কিংস লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিল। সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দলটি। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর শীর্ষস্থান অর্জন করে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংস। দলের এমন সাফল্যে অধিনায়ক শ্রেয়াস আয়ার ও কোচ পন্টিংকে প্রশংসায় ভাসিয়েছেন প্রীতি।

এবার বহুল প্রতীক্ষিত সুযোগ প্রথম ধাপে কাজে লাগাতে পারলো না পঞ্জাব। প্লে-অফের প্রথম ম্যাচেই তারা অসহায় আত্মসমর্পণ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে।

এদিকে আইপিএলের চলতি আসরে ১৩ ম্যাচে ৯টি জয় ও ৪টি পরাজয় নিয়ে ১৯ পয়েন্ট অর্জন করে পঞ্জাব শীর্ষে ছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল পুরো দল।



অধিনায়ক শ্রেয়াস আয়ার ছিলেন সম্পূর্ণভাবে ব্যর্থ। ব্যাট হাতে কিছুটা লড়াই করার চেষ্টা করেন মার্কাস স্টয়নিস, তার ব্যাট থেকে আসে ২৬ রান। বাকিদের অবস্থা ছিল আরও করুণ। ১০০ রানের গণ্ডি টপকাতেও চরম সংগ্রাম করতে হয় দলকে। শেষ পর্যন্ত ১০১ রানেই অলআউট হয়ে যায় পাঞ্জাব।


আরও পড়ুন:

»বিসিবির দায়িত্ব নেয়া ইস্যুতে বুলবুলকে যে বার্তা দিল আইসিসি

»বিসিবিতে নিজের পরিকল্পনা জানালেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল


বলিউডের ডিম্পল গার্ল খ্যাত প্রীতি জিনতা দীর্ঘদিন ধরে স্পোর্টস ম্যানেজমেন্টে সক্রিয় ও সফল হলেও এখনও পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পাননি। এবার কি তার বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হবে, নাকি আবারও হতাশ হতে হবে?

তবুও দলের নেতৃত্ব ও পরিচালনার প্রশংসা করতে ভোলেননি তিনি। প্লে-অফের আগে প্রীতি বলেন, অধিনায়ক ও কোচ একসঙ্গে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের বোঝাপড়া চমৎকার, যা মাঠের পারফরম্যান্সে স্পষ্ট। কিন্তু প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই রসায়ন কাজ করেনি।

এবার কী করবে পাঞ্জাব?

প্রথম দফায় স্বপ্নভঙ্গে প্রীতির মুখের হাসি গায়েব হয়ে গেলেও ফাইনালের সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়নি। টেবিলের শীর্ষ স্থানে থাকার সুবাদে আরেকটি সুযোগ পাবে পাঞ্জাব কিংস। আগামী রোববার (১ জুন) প্লে অফের তৃতীয় ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব। এই ম্যাচে যে দল জিতবে তারাই আগামী ৩ জুন ফাইনালে বিরাট কোহলিদের মুখোমুখি হবে। তবে প্লে অফের তৃতীয় ম্যাচে পাঞ্জাব এর প্রতিপক্ষ কে তা জানা যাবে আজ রাতেই। প্লে অফের দ্বিতীয় ম্যাচে আজ মুম্বাই ও গুজরাটের মধ্যে দে দল জিতবে তারাই মুখোমুখি হবে পাঞ্জাবের।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এসএ/ এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট